সন্তানের লাশ কাঁধে নিয়ে চিকিৎসকের কাছে পিতার আকুল আবেদন

চিকিৎসক সমাজ ও সাধারণ জনগনের কাছে মেহেরুন্নেসা রীমার হতভাগা পিতার আকুল আবেদন

আমি এক হত ভাগা পিতা যার কাঁধে সন্তানের লাশ বহন করেছি। পৃথিবীতে সবচেয়ে ভারীবস্তু সন্তানের লাশ। আমার ভাগ্যে কেন এই করুণ পরিণতি তা বিধাতাই জানেন। আপনারা বিশ্চয় অবগত আছেন গত ১০ জানুয়ারি আমার কন্যা মেহেরুন্নেসা রীমা সন্তান জন্ম দিতে গিয়ে ডাক্তারের চরম অবহেলা ও ভুল চিকিৎসায় অকালে এই পৃথিবীর সব মায়া ছেড়ে চলে গেছে। কোন পিতার পক্ষেই এই নির্দয় মৃত্যু কাক্ষিত নয়। আমি ডাক্তারের সমস্ত নির্দেশ মেনেই মেয়ের প্রাণ রক্ষার জন্য দ্বিতীয়বার অপারেশনে সম্মতি দিয়েছি এবং চাহিদার চেয়ে বেশি রক্তও সরবরাহ করেছি। চিকিৎসা বিজ্ঞানের এমন আধুনিক যুগে এসে সন্তান প্রসব করতে প্রাণ হারাতে হবে তা এখন কেউ ভাবতেও পারেনা। আমার মেয়ের অবস্থা যদি জটিলই হয়ে থাকতো তাহলে কেন ডাক্তার মেডিকেল বোর্ড গঠন করে ঝুঁকি হ্রাসের চেষ্টা করেনি। তাছাড়া ডাক্তার শামীমা সিদ্দিকী রোজী কেন এমন আশঙ্কার কথা আগে জানাননি তা বিস্ময়কর। সিজার হওয়ার পর কেন তিনি রোগীর খোঁজ খবর নিলেন না। আমার যে নব-জাতক নাতনি পৃথিবীতে এসেছে তাকে মাতৃস্নেহ কে দেবে? এমন ঘটনা কী ডাক্তারের বেলায় হলে নিছক দুর্ঘটনা বা ভাগ্য বলে চালিয়ে দেয়া যেত। আমি আমার আদরের সন্তান হারিয়ে আজ বড় অসহায়। এই ক্ষতিপূরণ কোন ভাবেই সম্ভব নয়। তবুও ধৈর্য্য ধারণ করে আইনের আশ্রয় নিয়েছি। একজন নাগরিক হিসেবে আইনের দ্বারস্থ হওয়া কী খুব বেশি অপরাধ? আদালত যে নির্দেশ দেবেন তাই মেনে নেব।[ad id=”28167″]

এদেশের অনেক মানুষ নানাভাবে ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত হয়। কেউ এসব ঘটনার প্রতিকার পান না। আমি চাই আইন সবার জন্য সমান হোক। আমি এ ঘটনার তদন্ত ও বিচার প্রার্থনা করেছি।

কিন্তু দু:খের বিষয় এই দু:খজনক ঘটনা নিয়ে রাজনৈতিক রঙ লাগিয়ে কেউ কেউ ফায়দা লুটার চেষ্টা করছে। এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে আমাদের পরিবারের সাথে সমস্ত চিকিৎসক সমাজকে প্রতিপক্ষ করার হীন তৎপরতা কাক্সিক্ষত নয়। একটি প্রাণের আকুতিকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেশের আদালতের বিচার কাজ বিঘিœত করতে গুটি করেক ডাক্তার ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে জিম্মি করেছেন। আমি ব্যক্তিগত উদ্যোগে বিচার চেয়ে আদালতে গেছি। সাধারণ মানুষ কেন এই ঘটনায় ডাক্তারদের মুক্তিপণ হবে। আমি খোঁজ নিয়ে জেনেছি চিকিৎসক সমাজের অনেকেই এই ধর্মঘটের পক্ষে নয়। অসহায় রোগীদের জিম্মি করে মামলা প্রত্যাহারের এই প্রক্রিয়া কোন অবস্থাতেই নিয়মতান্ত্রিক নয়। দেশের আদালতে যদি প্রধানমন্ত্রী দাঁড়াতে পারেন তাহলে ডাক্তাররা কেন পারবেন না। অবশ্যই অভিযুক্ত ডাক্তারদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি প্রত্যাশা করবো দু’জন ডাক্তারের আইনি প্রক্রিয়ায় যেন সকলে জড়িয়ে না যান। এদেশের মানুষকে সেবা প্রদানের যে দায়িত্ব পেশাগতভাবে নিয়েছেন তা কার্যকর করতে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশের সমস্ত পেশার নীতিবান মানুষের সহৃদয় সহায়তা প্রার্থনা করছি। আশা করি অধিকার প্রতিষ্ঠার এই আবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে। – খায়রুল বশর, চান্দগাঁও, ৪নং ওয়ার্ড, চট্টগ্রাম।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ