উপকরণ
- ক্যাপসিকাম টুকরো ২ কাপ
- পেঁয়াজ কুচি এক কাপ
- আদা-রসুন বাটা ২ টেবিল চামচ
- হলুদ-মরিচ-ধনিয়া-জিরা গুঁড়ো মিলে ২ চা চামচ
- পাঁচফোড়ন ২ চা চামুচ
- মেথি গুঁড়ো ১/৩ চা চামচ
- টমেটো পেস্ট ১ টেবিল চামচ
- টক দই ১ টেবিল চামচ
- তেল ২ টেবিল চামচ
- লবণ স্বাদমত [ad id=”28167″]
প্রণালি
- প্রথমে ক্যাপসিকাম টুকরাগুলোকে অল্প হলুদ গুঁড়ো মাখিয়ে নিন।
- প্যানে হালকা তেলে একটু লাল করে ভেজে নিয়ে বাটিতে উঠিয়ে রাখুন।
- এবার এই প্যানে তেল দিয়ে তেলটা গরম হলেই পাঁচফোড়ন ২ চা চামচ দিন।
- ফুটে ওঠার শব্দ হলেই পেঁয়াজ কুচি দিয়ে লাল করে বেরেস্তার মত করে ভেজে নিন।
- এরপর এতে আদা-রসুন বাটা, হলুদ-মরিচ-ধনিয়া-জিরা গুঁড়ো দিন।
- নাড়াচাড়া করে টক দই, টমেটো পেস্ট আর মেথি গুঁড়ো দিয়ে দিন।
- একটু ভুনে নিন ৫ মিনিটের জন্য।
- এবার ভাজা ক্যাপসিকাম টুকরা, স্বাদমত লবণ আর অল্প পানি দিয়ে রান্না করুন আরো ১৫ মিনিট।
- উপরে কাঁচা মরিচ ফালি ছিটিয়ে দিন।
- হয়ে গেল ঝটপট ক্যাপসিকামের আচারি ভুনা।
- চাইলে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিতে পারেন।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪ / উর্মি /৬১ / ২১ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 19
























