২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ ও ১১ তারিখের জেএসসি এবং জেডিসি পরীক্ষার রুটিন পরিবর্তন করা হল ।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সারাদেশের আগামী ১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। স্থগিত জেএসসির ১১ তারিখের বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ১৩ নভেম্বর ও জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আর ৯ তারিখের জেএসসির স্থগিত পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসির স্থগিত পরীক্ষা ১৪ নভেম্বর হবে।আটটি সাধারণ শিক্ষা বোর্ডে জেএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসিতে শনিবার গণিত বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

শনিবার (৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ