আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নাগপুরে দুদল মুখোমুখি হবে টি২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে।
গত বৃহাস্পতিবার বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ভারত। তাই দুদলই সিরিজ জিততে মরিয়া। নাগপুরে এ পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি হয়েছে, এর মধ্যে আটটিতে জিতেছে আগে ব্যাটিং করা দল আর বাকীগুলো হেরে পরে ব্যাট করা দল।
মনে হচ্ছে দিল্লির মতোই উইকেট পাওয়া যেতে পারে নাগপুরে। তবে শিশির একটা ফ্যাক্টর হতে পারে। একদল নতুন রের্কডের অপেক্ষায় এবং অন্য দল অতীতে রের্কড অক্ষুন্ন রাখার চেষ্টায়। তাই দুদলই আত্মবিশ্বাসী।
উইকেটের প্রয়োজনে দুই বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও তাইজুল ইসলামকেও একাদশে ফেরাতে পারে বাংলাদেশ।তবে তা নিশ্চিত নয়।
বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, “অবিশ্বাস্য মনে হলেও খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টাতেই এই সাফল্য এসেছে এবং তাতে সিরিজ জেতাও সম্ভব বলে মনে করেন তিনি।”
তিনি আরো বলেন, “ভারত খুবই ভাল এবং শক্তিশালী দলে । কিন্তু আমরা যদি নিজেদের ক্ষমতা অনুযায়ী ব্যাট করতে পারি, তাহলে ভারতের বোলিংকে চাপে রাখতে পারব। শুধু তাই আমাদের দুটো সাইডকে গুরুত্ব দিতে হবে।”
আগামীকাল বুলবুলের কোন প্রভাব না পড়লে তাহেল পুর্বনির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ অনুষ্টিত হবে।




















