৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

জয়পুরহাটে পার্সেলে ইয়াবা পাচার, ম্যানেজার আটক

প্রায় ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৭ কোটি ৪০ লাখ টাকা বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ সৈকত এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এ নিয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবা পাচারে খবর পেয়ে টেকনাফ সৈকত এলাকায় বিজিবির একটি টিম অবস্থান নেয়। এ সময় টেকনাফ সৈকতে একটি ট্রলারে এসে পৌঁছলে বিজিবি সদস্যরা তাদেরকে ট্রলারটি থামাতে বলে। কিন্তু ইয়াবা পাচারকারীরা ট্রলার ফেলে অন্য আরেকটি ট্রলারে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ