৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসির খোরাকে পরিণত হয়েছেন সালমান !

‘সুলতান’ ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন সালমান খান।নিজের টুইটার অ্যাকাউন্টে সেটি শেয়ার করে ভারত জুড়ে হাসির খোরাকে পরিণত হয়েছেন সালমান।

পোস্টারটা দেখলে ভাল লাগার চেয়ে অনেকটা অস্বাভাবিকই লাগে! পোস্টারে দেখা যাচ্ছে, হলুদ ধুলোর ঝড় ও কুস্তির আখড়া। তার মধ্য দিয়ে দেখা যাচ্ছে কুস্তিগিরকে। যেন ধুলোর ঝড় ভেদ করে বেরিয়ে আসছেন গোঁফওয়ালা সালমান। এবং চমকে উঠতে হচ্ছে সঙ্গে সঙ্গে, এমনটাই জানিয়েছেন, কলকাতার সংবাদ মাধ্যম ‘সংবাদ প্রতিদিন’।

তারা এর কারণ ব্যাখ্যা করেছেন, কারণ, পোস্টারে এক রকম শারীরিক প্রতিবন্ধীদের মতো লাগছে কুস্তিগিরকে! তার ঘাড়টাও দেখা যাচ্ছে না! মনে হচ্ছে, অন্য কারো শরীরে বেমানানভাবে বসিয়ে দেওয়া হয়েছে সালমানের মাথাটা!

 এই ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই টুইটারে চলছে তুমুল কমেন্ট পাস।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ