বাঘ সংরক্ষণ বিষয়ক সম্মেলনে অংশ নিতে ভারতে অবস্থান করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
অবস্থান কালে তাঁরা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত করেছেন ।
জানা যায়, মঙ্গলবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে তারা সাক্ষাত করেন।
এসময় তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ভারতের নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলি ও দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারতে শুরু হয়েছে বাঘ সংরক্ষণ বিষয়ক সম্মেলন।
পোস্টটি যতজন পড়েছেন : ২৬৮
























