তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বৃহস্পতিবার এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।২ দিনব্যাপী এ শীর্ষ সম্মেলনের উদ্দেশে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নেয়া হলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়েছে।
জানা যায়, শীর্ষ সম্মেলনের আগে মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় ২ দিনব্যাপী পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে সোমবার তুরস্কে গেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। তিনি শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২৭৭
























