১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

জয়পুরহাটে পার্সেলে ইয়াবা পাচার, ম্যানেজার আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা কক্সবাজারের টেকনাফে তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে ।

আজ শুক্রবার ভোরে টেকনাফের উত্তর নয়াপাড়ার রমজান আহমদ নামে এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ি এবং বাড়ির আশপাশে এলাকা তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানা যায়।বিজিবির টেকনাফস্থ ২ নম্বর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, টেকনাফের উত্তর নয়াপাড়া গ্রামের রমজান আহমদের পরিত্যক্ত বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয় হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। অভিযানে বিজিবি সদস্যরা এলাকা ঘেরাও করে তল্লাশি করে।

তিনি আরও বলেন, টহল দলের আগমন টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থল তল্লাশি করে পুকুরের পার্শ্বে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ২টি বস্তা পায়।

ইয়াবার বস্তা দুইটি খুলে গণনা করে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। উদ্ধার ইয়াবা বিজিবি টেকনাফ সদর দপ্তরে জমা রাখা হয়েছে বলে জানা যায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ