৩৬ দিন আটকে থাকার পর ৪ চীনা খনিশ্রমিক জীবিত উদ্ধার

চীনে ভূমিধসে খনির নীচে ৩৬ দিন আটকে থাকার পর চার খনি শ্রমিক জীবিত উদ্ধার করা হয়েছে। চীনের এ জিপসাম খনি ধসে আটকা পড়েছিল ১৭ জন। পরে ধ্বংসস্তুপে সর্বশেষ চার শ্রমিক বেঁচে আছে বলে খোঁজ পাওয়া যায়। ওই চারজনেরই তিনজন উদ্ধার পেল। বাকী একজন মারা গেছে।

শুক্রবার এক নাটকীয় উদ্ধার অভিযানের মাধ্যমে তাদের জীবিত উদ্ধার করা করা হয়।

চীনা গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, শ্যানডং প্রদেশের এক জিপসাম খনিতে গত ডিসেম্বরে এক দুর্ঘটনার পর এই শ্রমিকরা সেখানে আটকে পড়ে।

মোট ১৭ জন শ্রমিক গত ডিসেম্বরে ঐ দুর্ঘটনার পর আটকে পড়ে। এর আগে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়। একজন মারা গেছে। অন্যদের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, উদ্ধার করা চার শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। পুরো উদ্ধার অভিযানে অংশ নেয় প্রায় চারশো উদ্ধার কর্মী। গত কয়েক সপ্তাহ ধরে এদের উদ্ধারের জন্য সুড়ঙ্গ খোঁড়া হচ্ছিল।

একটা ছোট গর্ত খুঁড়ে তার ভেতর দিয়ে আটকে পড়া শ্রমিকদের জন্য খাবার এবং পানি পাঠানো হচ্ছিল।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ