উপকরণ
- খাসির মাংস- ৫০০ গ্রাম
- দই – ১ কাপ
- আদা-রসুন বাটা – ১ চা চামচ
- লাল মরিচগুঁড়ো – ১ চা চামচ
- গরম মশলা গুঁড়ো – ১/২ চা চামচ
- হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
- ধনে গুঁড়ো – ১ চা চামচ
- জিরে গুঁড়ো – ১ চা চামচ
- তেজপাতা – ১টা
- লবঙ্গ – ৫টি গোটা
- গোলমরিচ – ৫টি
- এলাচ – ৩-৪টি
- দারচিনি – ১টি
- পুদিনা পাতা – স্বাদ মতো
- ধনেপাতা – স্বাদ মতো
- কাঁচামরিচ (কুচনো) – ২ টি
- গোটা জিরে – ১/২ চা চামচ
- টমেটো সস – ১ টেবিল চামচ
- ভাজা পেঁয়াজ – ১ কাপ
- কারি পাতা – ৮টি
- লবণ – স্বাদ মতো
- তেল – ১ টেবিল চামচ
- পানি – ১/২ কাপ[ad id=”28167″]
প্রণালী
- মাংসের টুকরো গুলিকে ভাল করে ধুয়ে পরিস্কার করে নিন।
- দই, আদা-রসুন বাটা, লাল মরিচগুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লবণ ভাল মাংসের সাথে মিশিয়ে নিন।
- কম করে ৩ ঘন্টা এই ম্য়ারিনেশনে মাংসগুলি মাখিয়ে রাখুন।
- মাংস ম্যারিনেট হয়ে গেলে একটি প্রেসার কুকারে তেল গরম করুন।
- তেলের মধ্যে জিরে, গোটা গরম মশলা, গোল মরিচ, তেজপাতা ও কারিপাতা দিয়ে ২ মিনিট মতো ভাজুন।
- এতে কাঁচা মরিচ ও টমেটো সস দিয়ে ১ মিনিট রান্না করুন।
- এর মধ্যে ম্যারিনেট করা মটন টুকরোগুলি দিয়ে দিন।
- ভাল করে মিশিয়ে ৫-৬ মিনিট ভাল করে কষান।
- এতে কুচনো ধনেপাতা ও পুদিনা পাতা দিয়ে দিন।
- ২ মিনিট ভাল করে রান্না করুন।
- স্বাদমতো লবণ ও প্রয়োজন মতো পানি দিন।
- ভাল করে মিশিয়ে কাঠি বা খুন্তি দিয়ে নাড়ুন খেয়াল রাখবেন যেন মাংস ভেঙ্গে না যায়।
- এবার প্রেসার কুকারের ঢেকে লাগিয়ে দিন।
- ৪টি উইসল পড়া পর্যন্ত অপেক্ষা করুন।
- আঁচ বন্ধ করে , পুরো বাস্পটা বেরিয়ে যাওয়ার অপেক্ষা করুন।
- ভাজা পেঁয়াজ ও আদার জুলিয়ন দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
Posted by earthnews24 on Friday, January 29, 2016
আর্থনিউজ২৪ / উর্মি / ৯৪ /৩০ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 17
























