হায়দ্রাবাদী খাসির মাংস

উপকরণ

  • খাসির মাংস- ৫০০ গ্রাম
  • দই – ১ কাপ
  • আদা-রসুন বাটা – ১ চা চামচ
  • লাল মরিচগুঁড়ো – ১ চা চামচ
  • গরম মশলা গুঁড়ো – ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
  • ধনে গুঁড়ো – ১ চা চামচ
  • জিরে গুঁড়ো – ১ চা চামচ
  • তেজপাতা – ১টা
  • লবঙ্গ – ৫টি গোটা
  • গোলমরিচ – ৫টি
  • এলাচ – ৩-৪টি
  • দারচিনি – ১টি
  • পুদিনা পাতা – স্বাদ মতো
  • ধনেপাতা – স্বাদ মতো
  • কাঁচামরিচ (কুচনো) – ২ টি
  • গোটা জিরে – ১/২ চা চামচ
  • টমেটো সস – ১ টেবিল চামচ
  • ভাজা পেঁয়াজ – ১ কাপ
  • কারি পাতা – ৮টি
  • লবণ – স্বাদ মতো
  • তেল – ১ টেবিল চামচ
  • পানি – ১/২ কাপ[ad id=”28167″]

প্রণালী

  • মাংসের টুকরো গুলিকে ভাল করে ধুয়ে পরিস্কার করে নিন।
  • দই, আদা-রসুন বাটা, লাল মরিচগুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লবণ ভাল মাংসের সাথে মিশিয়ে নিন।
  • কম করে ৩ ঘন্টা এই ম্য়ারিনেশনে মাংসগুলি মাখিয়ে রাখুন।
  • মাংস ম্যারিনেট হয়ে গেলে একটি প্রেসার কুকারে তেল গরম করুন।
  • তেলের মধ্যে জিরে, গোটা গরম মশলা, গোল মরিচ, তেজপাতা ও কারিপাতা দিয়ে ২ মিনিট মতো ভাজুন।
  • এতে কাঁচা মরিচ ও টমেটো সস দিয়ে ১ মিনিট রান্না করুন।
  • এর মধ্যে ম্যারিনেট করা মটন টুকরোগুলি দিয়ে দিন।
  • ভাল করে মিশিয়ে ৫-৬ মিনিট ভাল করে কষান।
  • এতে কুচনো ধনেপাতা ও পুদিনা পাতা দিয়ে দিন।
  • ২ মিনিট ভাল করে রান্না করুন।
  • স্বাদমতো লবণ ও প্রয়োজন মতো পানি দিন।
  • ভাল করে মিশিয়ে কাঠি বা খুন্তি দিয়ে নাড়ুন খেয়াল রাখবেন যেন মাংস ভেঙ্গে না যায়।
  • এবার প্রেসার কুকারের ঢেকে লাগিয়ে দিন।
  • ৪টি উইসল পড়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • আঁচ বন্ধ করে , পুরো বাস্পটা বেরিয়ে যাওয়ার অপেক্ষা করুন।
  • ভাজা পেঁয়াজ ও আদার জুলিয়ন দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৯৪ /৩০ জানুয়ারি

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ