৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

১৫০০ কোটি মার্কিন ডলার এর বেশি বিনিয়োগ করেছে চীন

যুক্তরাষ্ট্রে চীনা শিল্পপ্রতিষ্ঠানের সরাসরি বিনিয়োগের পরিমাণ ১৫০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে চীনের সঙ্গে সম্পর্কবিষয়ক দুটি মার্কিন প্রতিষ্ঠান। ২০১৫ সালে চীন এই বিনিয়োগ করে।

ন্যাশনাল কমিটি অন ইউনাইটেড স্টেটস-চায়না রিলেশন ও রোডিয়াম গ্রুপ মঙ্গলবার যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে চীনের শিল্পপ্রতিষ্ঠানের সরাসরি বিনিয়োগের এ পরিমাণ ২০১৪ সালের তুলনায় ৩০ শতাংশ বেশি। এর মধ্যে একীভূতকরণ ও অধিগ্রহণ বাণিজ্য বেশি হয়েছে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যে ২০১৫ সালে সবচেয়ে বেশি চীনা বিনিয়োগ হয়েছে। তালিকায় এরপর রয়েছে ক্যালিফোর্নিয়া ও টেক্সাস। যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যে ব্যবসা পরিচালনা করছে চীনা প্রতিষ্ঠানগুলো।বর্তমানে যুক্তরাষ্ট্রে চীনা কোম্পানি ও সহযোগী প্রতিষ্ঠানের সংখ্যা ১৯০০টি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ