৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সবচাইতে ভালো বোলিং করেছেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের প্রথম আইপিএল ম্যাচ এ সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। দলের সবচাইতে ভালো বোলিং করেছেন তিনি।

নিজের অভিষেক ম্যাচের অভিষেক ওভারে খরচ করেনে মাত্র চার রান। দ্বিতীয় ওভারে মুস্তাফিজ খরচ করেন ছয় রান।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে নেমে বাংলাদেশের বোলিং সেনসেশন নিজের জাত চেনান ব্যক্তিগত তৃতীয় ওভারে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের সে ওভারে মাত্র তিন রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। ওই ওভারের দ্বিতীয় বলে এবি ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে আইপিএলে প্রথম উইকেটটি তুলে নেন।

যেতে না জেতেই পরের বলেই শিকার করেন শেন ওয়াটসনকে।

যেতে না জেতেই পরের বলেই শিকার করেন শেন ওয়াটসনকে। পরপর দুই হার্ডহিটার ব্যাটসম্যানকে ফিরিয়ে প্রতিপক্ষের রানের চাকাই থামাননি, নিজের ঝুলিও সমৃদ্ধ করেছেন।

তবে আফসোস পঞ্চম বলে সরফরাজ খানের একটি ক্যাচ হাতছাড়া হয়ে যাওয়ায় এক ওভারে তিন উইকেট নেওয়া সম্ভব হয়নি। ব্যক্তিগত চতুর্থ ও ইনিংসের শেষ ওভারে মুস্তাফিজ খুব একটা সাফল্য পাননি। খরচ করেছেন ১৩ রান।

তার সেই ওভারের তৃতীয় বলে ছক্কা এবং শেষ বলে একটি চারের মার ছিল।

সব মিলিয়ে মুস্তাফিজ চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। এদিন দলের বোলিং ব্যর্থতায় তিনি ছিলেন সবচেয়ে সফল বোলার। অবশ্য তার দল হেরে যায়। ২২৮ রানের টার্গেটে ব্যাট করতে গিয়ে ১৮২ রানে থেমে যায় ইনিংস। ৪৫ রানে হারে মুস্তাফিজের দল সানরাইজার্স।

এই তো সবে শুরু হল আমাদের কাটার মাস্টারের।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ