মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে একটি শিশু চুরির চেষ্টা করার সময় এক ব্যক্তি আটক হয়েছে।
জানা যায়, শিশুটির নাম খাদিজাতুল কোবরা। আট মাস বয়সী এই শিশুর বাড়ি কেরানীগঞ্জ মডেল থানা এলাকায়। তার বাবা ঢামেকে চিকিৎসাধীন আছেন। ফলে মায়ের সঙ্গে সেখানেই আছে সে।
গত রাতে আয়ার কাছে খাদিজাকে রেখে টয়লেটে যান। এ সময় ওই আয়ার কাছ থেকে শিশুটিকে জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সাইজুদ্দিন মোল্লা নামের এক ব্যক্তি। ওই আয়ার চিৎকারে আশপাশের লোকজন এসে সাইজুদ্দিনকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করে ঢামেক কর্তৃপক্ষ, এমনটাই জানান শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমরান।
সাইজুদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই ইমরান। শিশুটিকে তার অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমরান।
পোস্টটি যতজন পড়েছেন : ২৬৫
























