৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ জেএমবি সদস্য আটক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আলমগীর (২২) জাহাঙ্গীর (২৫), হাসান আলী (২২) ও বিল্লাল হোসেন (৪৫)।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার দাপুনিয়া কাউয়ালটি এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ সকাল সাড়ে ৮টায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, আটককৃত জেএমবি সদস্যরা নাশকতার প্রস্তুতি নিতে গোপন সভা করছিলেন। পরে পুলিশি অভিযানে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মফিকুল ইসলাম পিপিএম এ অভিযানের নেতৃত্ব দেন বলে জানা যায়।

আটককৃত জেএমবি সদস্যদের কাছ থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ