কথিত ‘বসন্তকালীন অভিযান’ শুরুর ঘোষণা দিয়েছে আফগানিস্তানের তালেবান । গতকাল তারা এই ঘোষণা দেয়। দীর্ঘদিন ধরে চলে আসা সংঘর্ষ বন্ধে কাবুল সরকার যখন তালেবানকে আলোচনার টেবিলে নিয়ে আসার চেষ্টা করছে তখন এ ঘোষণা দেয়া হলো।এবারের অভিযানকে তারা ‘অপারেশন ওমরি’ নাম দিয়েছেন।
গোটা আফগানিস্তানে শত্রু অবস্থানের ওপর বড় ধরণের হামলা চালানো হবে। পরলোকগত তালেবান নেতা মোল্লা ওমরের নামে এবারের অভিযানকে ‘অপারেশন ওমরি’ রাখা হয়েছে বলে তালেবানের অভিযান শুরুর পূর্বে বিবৃতিতে ঘোষণা দিয়ে দাবি করা হয়েছে।
সাধারণভাবে বসন্তকালীন অভিযান ঘোষণা মধ্যে দিয়ে আফগানিস্তানে কথিত লড়াইয়ের মওসুম শুরু হয়। অবশ্য চলতি বছরে প্রথম মওসুমি বিরতি ছাড়াই প্রথমবারের মতো লড়াই অব্যাহত রেখেছে তালেবান।
পোস্টটি যতজন পড়েছেন : ২৮৬
























