২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘পহেলা বৈশাখের চেতনাকে কৌশলে ভারতমুখী করা হচ্ছে’

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, পহেলা বৈশাখের চেতনাকে কৌশলে ভারতমুখী করা হচ্ছে।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, মঙ্গল প্রদীপ, মাঙ্গলিক প্রতীক অঙ্কন প্রভৃতি আমদানি করা বিশেষ ধর্মীয় কুসংকার। পয়লা বৈশাখের নামে দেশব্যাপী অশ্লীলতা-বেহায়াপনা ও নগ্নতার ছড়াছড়ি মুসলিম জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এভাবে ভারতীয় সংস্কৃতি আমাদেরকে পৌত্তলিকতার দিকে নিয়ে যাচ্ছে। 

তিনি বলেন, মুসলিম জাতিসত্ত্বার বিরুদ্ধে সিন্ডিকেট ভিত্তিক চক্রান্ত চলছে। পয়লা বৈশাখ সেই চক্রান্তেরই ধারাবাহিকতার অংশ।

বিবৃতিতে পীর রেজাউল করীম আরো বলেন, ভিনদেশী সংস্কৃতি পোশাকে, আচরণে, চিন্তায় বিচরণে ক্রীয়াশীল থাকায় নববর্ষ আবাহন কদর্য হয়ে উঠেছে। আমাদেরকে ভিনদেশী সংস্কৃতি আমদানির মাধ্যমে সাংস্কৃতিকভাবে শেষ করে দেয়ার জন্য সব প্রস্তুতি চলছে। অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাড়াতে দেশপ্রেমিক ঈমানদার জনতার প্রতি তিনি আহ্বান জানান।

তিনি বলেন, মুসলমানদের জন্য পয়লা বৈশাখ উৎসব পালন করা থেকে বিরত থাকা উচিত। কেননা মুসলমানদের আলাদা সংস্কৃতি তথা ইসলামী সংস্কৃতি আছে। কাজেই অশ্লীলতা ও বেহায়াপনাকে রাষ্ট্রীয়ভাবে উসকে দেয়া যুব সমাজকে নিশ্চিত ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ