
লাল
জয়তুনের বনে
হলুদের বিরহে
কাঁদে যে শ্যাম
কাঁদে যে কালো
আমিও দেখেছি
তাকে। অত্যুজ্জ্বল
বর্ণবিভায়, দাঁড়িয়ে
থাকে সে কাছেই
জেনেছি পরে
লালের বাগানে
আমিও কেবলি
মরমী পাখিএক

পাতাঝরা বিকেলে, গাছেদের অসুখ হলে
এমন বিকেলে
নিচু ছাদ আরও নিচে
হঠাৎ নেমে এলে
তবে যাই যেন ভিজে
গ্রামার থেকে পালাল
যে ফুল পালাল যে পাখি
তবে মনে পড়ল
আমি তাদের তুলে রাখি
আওয়াজ শোনো ওই
আওয়াজ শোনো
মেঘেতেই লাফালো কই
আওয়াজ শোনো
একদিন দুপুরবেলা
আমাকে ডাকে
বাসিসব ভাতের ডেলা
আর যেন কাকে
নীরবতার মতো
হঠাৎ নামলে
অদৃশ্য সেও তো
পাতাঝরা বিকেলে
কখনো কখনো নামে
গাছেদের অসুখ হলে…
পোস্টটি যতজন পড়েছেন : ৩৯৪
























