হৃতিকের প্রেমে কঙ্গনা রাণাওয়াত

বলিপাড়া এখন হট গসিপে  উত্যক্ত কারণ নায়ক-নায়িকার ট্যুইট আর পাল্টা ট্যুইটের জোয়ারে । একদিকে মিছরির ছুরি তো অন্যদিকে তিখি কাটারি।

মিডিয়ার মনোযোগ পেতে ‘এক্সট্রা’ অনেক কিছুই করেন। কিন্তু সেই সময়টা কাটিয়ে এসেছি। ওই চ্যাপ্টার ক্লোজ!  হৃতিকের বিপরীতে ‘আশিকি ৩’ থেকে নিজেকে সরিয়ে নিয়ে সম্প্রতি এমন মন্তব্যই করেছেন কঙ্গনা রাণাওয়াত। এরপরই তাঁর ও হৃতিকের সম্পর্কের গুজব নতুন করে মাথাচাড় দেয়। তারপরই স্পষ্ট জবাব নায়কের। নায়িকাকে সরাসরি তীর বিদ্ধ না করে বিস্ফোরক ট্যুইট করেছেন তিনি, “আমার পোপের সঙ্গে একটা সম্পর্ক থাকার সম্ভাবনা আছে। কিন্তু সংবাদমাধ্যমে যে সমস্ত মহিলাদের নাম ঘুরে বেড়াচ্ছে, হয়তো তাঁরা দারুণ, তবে আমার কোনও ইচ্ছা নেই তাঁদের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হওয়ার”।

সুতরাং না বললেও বুঝতে পারছেন যে কথা গুলি হৃতিক ঠিক কাকে বলতে চাইছেন? যদিও এই সম্পর্কে এখনও মুখ খোলেননি নায়িকা। উল্লেখ্য, গতবছরই বলিউডে জল্পনা শোনা যাচ্ছিল হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন কঙ্গনা। দু’জনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও যাচ্ছিল। তবে এই সম্পর্কের বিষয় দুজনের কেউই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি।

তবে আশিকি ৩’-এ হৃতিক-কঙ্গনা জুটিকে কাস্ট করেছিলেন পরিচালক। কিন্তু নায়িকার নাম শুনেই নাকি চটেছিলেন হৃতিক! কঙ্গনাকে এই প্রজেক্ট থেকে বাদ দেওয়ার জন্য নাকি জোরও করেন তিনি। তবে কোনও এক রহস্যজনক কারণে এই ছবি থেকে হঠাত্ই নিজেকে সরিয়ে নেন কঙ্গনা। তারপর থেকেই এই সম্পর্কের জলঘোলা শুরু হয়েছে।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ