চট্টগ্রামে আসছেন বাইতুল মুকাদ্দাসের সম্মানীত ইমাম ও খতীব

আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত হয়েছেন, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস এর সম্মানিত ইমাম ও খতীব “আল্লামা শায়খ আবু উমর ইয়াকুব আব্বাসী”।

আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারী ২০১৬ সালে ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ এর তত্ত্বাবধানে জমিয়তুলফালাহ্ ময়দান, চট্টগ্রামে ২দিন ব্যাপী ৩১ তম আসর অনুষ্টিত হবে। উক্ত সম্মেলনে তিনি উপস্থিত থেকে ইসলামের বিভিন্ন গুরুত্ব বিষয়ের উপর আলোচনা করবেন।

উক্ত সম্মেলনে আরো উপস্থিত থা্কবেন : বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন্দের সম্মানীত মুহতামিম “মাওলানা মুফতী আবুল কাসেম নুমানী”,  ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের মহাসচিব “ সায়্যিদ মাহমুদ মাদানী” সহ বিশ্ব বরোণ্য বহু আলোচক বৃন্দ।

উক্ত সম্মেলনে ইসলামী সম্মেলন সংস্থার পক্ষ থেকে ধর্মপ্রাণ জনতাকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ