পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মায়াময় সম্পর্ক মা-ছেলের সম্পর্ক । যতো বিখ্যাত তারকাই হোন না কেন, কেউ কখনো অস্বীকার করতে পারেন না, মায়ের সঙ্গে ছেলের চিরন্তন সম্পর্ককের কথা ভুলে থাকতে পারেন না। আর এই কথাটায় জানিয়ে দিলেন বিশ্বখ্যাত পপস্টার ম্যাডোনা। নিজের ছেলে রুকোর জন্য লাখো দর্শকের সামনে হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠলেন ম্যাডোনা!

হ্যাঁ। লাইভ শো’র জন্য বর্তমানে অস্ট্রেলিয়া মহাদেশে আছেন সঙ্গীত তারকা ম্যাডোনা। গত পরশু ছিল নিউজল্যান্ডের অবল্যান্ডে একটি লাইভ শো’র প্রোগ্রাম। এমনিতেই নির্ধারিত সময়েরর প্রায় ঘন্টাখানেক বেশী সময় পরে উঠেন মঞ্চে। তাও তার মুখে নিরাবরণ। কেমন যেন মন মরা একটা চেহেরা! অথচ ম্যাডোনা মঞ্চে উঠলে চারদিকে তুমুল উত্তেজনা বিরাজ করে। তার কথা গানে দর্শকের মধ্যে এক চাঞ্চল্য লক্ষ্য করা যায় সব সময়ই! অথচ সেই ম্যাডোনাই এদিন নিরব!
বেশিক্ষণ এভাবে থাকতেও পারলেন না। লাইভ শোতেই বেরিয়ে এল আসল সত্য। জানা গেল নিজের ছেলে রুকো’কে নিয়ে সাবেক স্বামী গাই রিচেলের সঙ্গে আইনী ঝামেলায় জড়িয়ে পড়ার কথা। ছেলে কার সঙ্গে থাকবে? মা নাকি বাবার সঙ্গে? এমন আইনী লড়াইয়ে হেরে যাওয়ার খবর শোনার পর থেকেই ঝিমিয়ে গেছেন ম্যাডোনা। গত ডিসেম্বর থেকে ম্যাডোনার ১৫ বছর বয়সী ছেলে তার বাবার সঙ্গে লন্ডনে বসবাস করছেন। ছেলেকে হারানোর এমন দুঃখের প্রভাব পড়লো তাই নিউজল্যান্ডের সেই লাইভ শো’তেও।
























