২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তোর নামে লিখেছি হৃদয়

সিনেমা প্রেমিদের জন্য সুখবর,আসছে ‘তোর নামে লিখেছি হৃদয়’। গল্প লিখেছিলেন তিশা।আর সেই গল্পের ভিত্তিতেই ছবিটি তৈরি হবে বলে জানা গিয়েছে।ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি ছবিতে এ বার অভিনয় করবেন সোহম এবং তিশা। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশ থেকে এসএস মাল্টিমিডিয়া হাউস ও কলকাতার নায়াগ্রা এন্টারটেইনমেন্ট।

ছবিটির শুটিং আগামী ২ জুন থেকে ঢাকায় শুরু হবে। এই ছবিতে বাংলাদেশের মিশা সওদাগর, সুচরিতা, ডন এবং কলকাতার খরাজ মুখোপাধ্যায় এবং সুপ্রিয়র অভিনয়ও দেখবেন দর্শক। যৌথ প্রযোজনার নতুন এই ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার ভুবন চট্টোপাধ্যায়। নতুন এই জুটি নিয়ে আশাবাদী দু’দেশের দর্শক। তবে অপেক্ষাই থাকুন আর কিছুদিন!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ