২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বামীর লাশ নিয়ে বাড়ি যেতে উল্টে লাশ হলেন স্ত্রী

নেত্রকোণায় স্বামীর লাশ গ্রামের বাড়ি নেওয়ার পথে মাইক্রোবাস উল্টে লাশ হলেন এক নারী।নিহতের নাম রফিকা চৌধুরী (৫৫)।
আহতরা হলেন মো. আনিসুর রহমান (৩৫), শায়লা বেগম (৩২) ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. ফজলুল হক আনন্দ (৬০)।

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই মোজাম্মেল হক জানান,আজ সকাল ৮টার দিকে ঢাকা থেকে নেত্রকোণা যাওয়ার পথে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।রফিকা চৌধুরী নেত্রকোণার মোহনগঞ্জ থানার জনদপুর এলাকার গোলাম মোহাম্মদ তালুকদারের স্ত্রী ছিলেন বলে জানা যায়।

দুর্ঘটনায় পড়া গাড়ি ও হতাহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি ক্লিনিকে পাঠানো হয় বলে জানান এসআই মোজাম্মেল।এরপরে আহতদের ঢাকার ট্রমা হাসপাতালে এবং রফিকার লাশ তার স্বামীর লাশ বহনকারী অ্যাম্বুলেন্সে করে গ্রামের উদ্দেশে পাঠানো হয় বলে তিনি জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ