স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, নতুন দর আজ থেকে কার্যকর

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেট স্বর্ণ কাল থেকে ৪২ হাজার ৫শ’ ১৫ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেট ৪০ হাজার ৪শ’ ১৫ এবং ১৮ ক্যারেটের দাম কমে হচ্ছে ৩৩ হাজার ৭শ’ ৬৭ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২২ হাজার ৬৮৬ টাকা।
আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২শ’ ২৫ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
জুয়েলার্স সমিতি গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
নতুন দর আজ সোমবার থেকে কার্যকর হবে।
জুয়েলার্স সমিতি বলছে, রবিবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৩ হাজার ৭শ’ ৪০,২১ ক্যারেট ৪১ হাজার ৬শ’ ৪০ এবং ১৮ ক্যারেট ৩৪ হাজার ৯শ’ ৯২ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৩ হাজার ৯শ’ ১১ টাকা।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ