৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টসে জিতে ফিল্ডিং নিয়েছে জিম্বাবুয়ে

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা।

সোমবার দুপুর পৌনে ১টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের অধিনায়ক এ সিদ্ধান্ত নেন।

পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা বধের ৪ মাস পর বাংলাদেশের সামনে এবার প্রতিপক্ষ জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের মধ্যে দিয়ে জয়ের হোয়াইটওয়াশের ধারাবাহিকতা হয়তো বাঁচিয়ে রাখবে টাইগাররা।

এর আগে শনিবার অলরাউন্ডার সাকিবের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে গুটিয়ে যায় সফরকারীরা।

সর্বশেষ সফরে জিম্বাবুয়ে ৫-০ ব্যবধানে সিরিজ হেরেছিলো স্বাগতিক বাংলাদেশের কাছে। তাই এবারের সিরিজে ভিন্ন একটি দলকে তারা স্বাগতিকদের সামনে উপস্থাপন করবেন বলে মন্তব্য করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুমবুরা।

প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করে দলের জয়ে বড় ভূমিকা রাখা সাকিব সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে কাল রাতেই আমেরিকা চলে গেছেন। তার পরিবর্তে দলে এসেছেন এনামুল হক বিজয়।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস/সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও কামরুল ইসলাম রাব্বি/আল আমিন।

জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, ক্রেইগ আরভিন, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, লুক জঙ্গো, ওয়েলিংটন মাসাকাদজা/টিনাশে পানিয়াঙ্গারা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ