সেমিতে উঠার লড়াইয়ে নেপালের বিপক্ষে লড়ছে বাংলাদেশ।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। কাপ পর্বের প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার সকাল ৯টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নেপাল। শেষ খবর পাওয়া পযর্ন্ত নেপালের সংগ্রহ ৮৬/৩ উইকেট ২৩ শেষে।

বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার টার্গেট নিয়ে টুর্নামেন্টে খেলছে। এর আগে তিনবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেললেও কখনো ফাইনালে যেতে পারেনি। নেপালকে হারিয়ে তাই প্রথমবার সেমিফাইনালে ওঠার টার্গেট সবার আগে সামনে। মুশফিকুর রহিমের নেতৃত্বে সাকিব-তামিমদের যুব দল ২০০৬ বিশ্বকাপে পঞ্চম হয়েছিল। এখন পর্যন্ত ওটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ