নতুন দায়িত্বে রাহুল দ্রাবিড়৷ অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের কোচ এবার আইসিসিতে৷ আইসিসির দুর্নীতিদমন শাখার ওভারসাইট গ্রুপের সদস্য হলেন রাহুল৷ এদিকে আইসিসিতে শ্রীনিবাসনের জমানায় তৈরি নিয়ম বদল হল বৃহস্পতিবার৷ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মত তিন বড় ক্রিকেট সংস্থা আর স্থায়ী সদস্য হিসেবে থাকবেনা আইসিসির এক্সিকিউটিভ কমিটিতে৷ স্বার্থের সংঘাত ইস্যু এড়াতেও আইসিসির কড়া পদক্ষেপ৷ আইসিসির চেয়ারম্যান থাকতে পারবেননা সদস্যদের তৈরি বোর্ডের কোনও পদে৷ কারন, আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বিসিসিআইয়ের সভাপতি৷ ফলে স্বার্থের সংঘাত ইস্যু তৈরি হতে পারে বলেই এই সিদ্ধান্ত৷
পোস্টটি যতজন পড়েছেন : 9






















