রাশিয়ার সীমান্তে নতুন তিন ডিভিশন সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ।তিনি বলেছেন, ন্যাটো সামরিক জোটের পূর্বদিকে বিস্তার ঠেকাতে এ সেনা মোতায়েন করা হবে ।
কেন এই পদক্ষেপ সে নিয়ে তিনি বলেন, রুশ সীমান্তের কাছাকাছি ন্যাটোর ক্রমবর্ধমান সেনা মোতায়েন ঠেকাতে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন ডিভিশন চলতি বছরের শেষ নাগাদ গঠন শেষ হবে এবং তাদেরকে পশ্চিমাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় সীমান্তে মোতায়েন করা হবে বলে জানান এই মন্ত্রী।এদিকে গত সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, রুশ সীমান্তের কাছে চলে আসছে ন্যাটো। এ অবস্থায় নিজ নিরাপত্তা রক্ষায় রাশিয়াকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টটি যতজন পড়েছেন : ২০৮
























