রাজধানীর উত্তরায় এক পোশাক কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মো. আতিক (৩০)।
গতকাল বুধবার রাত ১১টার দিকে উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনে গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।
কাজী আতিক কাজী সাইফুল ইসলামের ছেলে। তারা ক্যান্টনমেন্টের মানিকদি এলাকায় থাকে। জানা যায় আতিক অনন্ত গার্মেন্টসের পোশাক কর্মকর্তা।হাসপাতালের ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা মোজাম্মেল হক আতিককে নিয়ে আসার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।হাসপাতালে আতিকের এক বন্ধু জানান, আতিকের কাছ থেকে নগদ আট হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে গুলি করা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২০৭
























