১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২

চলমান অবস্থায় ট্রেনের ধাক্কায় বালুবাহী ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত হয়েছে।টাঙ্গাইলের কালিহাতীতে এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।হতাহতরা সবাই কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ীর বাসিন্দা বলে জানা যায়।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।আহত ব্যক্তিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন ট্রাকের চালক মিহির (৪৫) ও তার সহকারী (হেলপার) ফজলু (৪০)। আহত ব্যক্তির নাম সাইদুল (২৫)।টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি উক্ত স্থানে পৌঁছালে রেলক্রসিংয়ে উঠে পড়া বালুবাহী ট্রাকটিকে ধাক্কা দিলে  উল্টে যায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ