২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সি.এইচ.সি.পি’দের রাজস্ব করণের দাবিতে সাতকানিয়ায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী

বাংলাদেশ হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি আদায় বাস্তবায়ন কমিটি গত ‌১৭ জানুয়ারি (বুধবার) এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করেছিলেন।  বর্ধিত সভায় দেশের সকল বিভাগ, জেলা-উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সবার মতামতের ভিত্তিতে সকল পিএইচসিপিদের চাকুরী রাজস্ব করণের এক দফা দাবিতে সারা দেশে একযোগে বেশ কয়েকটা কর্মসূচীর বাস্তবায়ন করেছিলেন।  বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম।  এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা কামাল হোসাইন সরকার।

বর্ধিত সভায় বক্তারা বলেন, সাতকানিয়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত সি.এইচ.সি.পি’দের চাকুরী সরকারি করণের দাবিতে শান্তিপূর্ণ অবস্থানবাংলাদেশ সরকারের স্থাস্থ্য বিভাগ গ্রামীণ জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করছে। প্রতিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষাপ্রদানের জন্য এক জন করে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (পিএইচসিপি) কর্মরত আছে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে।  আমরা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সরকারের অনুগত থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল কর্মকান্ড তৃণমূল পর্যায়ে অতি দক্ষতার সাথে সফল ভাবে পালন করে চলেছি। আমরা জানি বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার বধ্য পরিকর। আপনার বলিষ্ঠ নেতৃত্বে, দূরদির্শতা, সঠিক ও যুগপোযোগী সিদ্ধান্তের কারণে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ আজ পুরো বিশ্বে সমাধৃত প্রশংসার অবদান রাখছে।

কেন্দ্রীয় কমিটির ঘোষণা মতে সারা দেশের ন্যায় সাতকানিয়া উপজেলার সিএইচসিপি শাখা গতকাল ২০ জানুয়ারি (শুক্রবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক দফা দাবি (সকল সিএইচসিপিদের রাজস্ব করণ) নিয়ে সকাল নয়টা থেকে বিকেলে তিনটা পর্যন্ত টানা তিনদিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করছেন ।

আগামী ২৩ জানুয়ারি এক দফা দাবি বাস্তবায়নে উপজেলা সিভিল সার্জন বরাত প্রধানমন্ত্রীকে স্বারক লিপি প্রদান, আগামী ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি সারা দেশের ন্যায় কর্মবিরতি চলবে, এর মধ্যে যদি সরকার ও অধিদপ্তর থেকে রাজস্ব করণের ঘোষণা না আসলে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে ২৭ জানুয়ারি সকাল নয় টা থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচী চলবে।  যদি এরই মধ্যে কোন ঘোষণা না আসে তাহলে এক ফেব্রুয়ারি থেকে রাজস্ব বাস্তবায়ন পর্যন্ত আমরণ অনশন কর্মসূচী চলবে।
উল্লেখ্য. এরই মধ্যে গতকাল ২০ জানুয়ারি থেকে উপজেলা মাসিক সমন্বয় সভা সহ সকল ধরণের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ