নিজস্ব প্রতিবেদক:
সন্দ্বীপ থেকে প্রকাশিত মাসিক সোনালী সন্দ্বীপের দেড় যুগ পদার্পন উপলক্ষে পত্রিকার লেখক-পাঠক ফোরাম আয়োজিত ‘লোকজ উৎসব’ অত্যন্ত আনন্দগন ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৯ জানুয়ারি (শুক্রবার) বিকেল তিনটা থেকে মধ্য রাত পর্যন্ত চট্টগ্রাম নগরীর হালিশহরের বি-ব্লক সংলগ্ন মাঠে লোকজ উৎসব অনুষ্ঠিত হয়। লোকজ উৎসবের মাধ্যমে সন্দ্বীপের আঞ্চলিক ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে পরিবেশন করা হয়েছে জারী, পালা, দেশাত্মবোধক, পল্লীগীতি, ভাটিয়ালী, ভাওয়াইয়া, পূথিপাঠ, সন্দ্বীপের আঞ্চলিক গানসহ নানা আয়োজন। এই আয়োজন করা হয় ঐতিহ্যবাহী খেজুর রসের সিন্নি।
সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার আগে সন্দ্বীপ উপজেলায় ‘মাসিক সোনালী সন্দ্বীপ’ পত্রিকার অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভাপর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লোকজ উৎসব- ২০১৮ এর আহ্বায়ক মোসাদ্দেক আহমেদ। ফোরামের সাধারণ সম্পাদক আবু ইউসুফ সন্দ্বীপীর ও পত্রিকার উপ-সম্পাদক প্রকৌশলী শামছুল আরেফিন শাকিলের সঞ্চালনায় ফোরামের সভাপতি মাস্টার কে এম আজিজুল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহাগরন আওয়ামী লীগের উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, চসিকের কাউন্সিলর আবিদা আজাদ, চট্টগ্রাম চেম্বারের পরিচালক সারোয়ার হাসান জামিল, চবির অধ্যাপক মুসলেহ উদ্দিন মুন্না, সন্দ্বীপ এডুকেশন সোসাইটির সাবেক সভাপতি এড. এম বারী, সোনালী সন্দ্বীপের প্রধান সম্পাদক কাজী মিনহাজ উদ্দিন রূদভী, সম্পাদক ও প্রকাশক শাহাদাৎ হোসেন, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক আবু ইউসুফ রিপন, চট্টগ্রাম বেতারের আঞ্চলিক প্রকৌশলী আবু তাহের রায়হান, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মেহেদী হাসান সহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন লোকজ উৎসবের মিডিয়া পার্টনার দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’র সংবাদ প্রদান আকাশ ইকবাল, চলমান পাহাড়তলীর সম্পাদক ও বীজন নাট্যগোষ্ঠীর দল প্রধান মোশাররফ ভুইঁয়া পলাশ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক এইচ এম মহিউদ্দিন চৌধুলী, অভিনেতা রফিকসহ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৯ সাল থেকে প্রকাশিত সন্দ্বীপের প্রথম নিবন্ধিত পত্রিকা ‘মাসিক সোনালী সন্দ্বীপ’র মাধ্যমে এলাকায় অনেক লেখক, সাংবাদিক ও পাঠক করেছে এবং সে ধারা আজও অব্যাহত রেখে চলেছে। সে সকল সাংবাদিকরা সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চলের সংবাদগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরে অবহেলিত সন্দ্বীপের উন্নয়নে অবদান রেখেছেন। পাশাপাশি সন্দ্বীপের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে যুগ যুগ বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ কাজ করছে সোনালী সন্দ¦ীপ। সন্দ্বীপের ঐতিহ্যকেও ধরে রাখার জন্য সোনালী সন্দ্বীপ লেখক পাঠক ফোরাম এর আয়োজনে লোকজ উৎসব ২০১৮ সন্দ্বীপের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। এছাড়া সন্দ্বীপের কৃতি সন্তানদের আলোকিত জীবনের উল্লেখযোগ্য অংশগুলো ও গুণীজনদের সম্মাননা প্রদানের মাধ্যমেও সোনালী সন্দ্বীপ যে ভূমিকা রেখে আসছে তা নতুন প্রজন্মের কাছে প্রশংসার দাবিদার।
এসময় সোনালী সন্দ্বীপের উপ-সম্পাদক প্রকৌশলী শামছুল আরেফিন সাকিল সম্পাদিত ‘সন্দ্বীপ প্রজন্ম ভাবনা’ বইটির মোড়ক উম্মোচন করা হয়।
উল্লেখ্য, বইটি অমর একুশে গ্রন্থ মেলা- ২০১৮ তে বলাকা প্রকাশনী স্টলে পাওয়া যাবে।






















