২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফটিকছড়ি দাঁতমারা ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন

এইচ এম সাইফুদ্দিন, ফটিকছড়ি:
ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে বাস্তবায়িত ৩৯ টি উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও চলমান বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তুর স্থাপন উপলক্ষে এক জনসভা ২০ জানুয়ারী বেলা ১১ টা থেকে হেয়াকো বাজারে ২ নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জানে আলম এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তরীকত ফেড়ারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান ও ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম. তৌহিদুল আলম বাবু, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা এইচ. এম. আবু তৈয়ব, সহকারী ভুমি কমিশনার আবুল হাসনাত শহীদুল্লাহ, ভুজপুর থানা অফিসার ইনচার্জ আবদুল লতিফ, প্রকল্প কর্মকর্তা তারিকুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা তরীকত ফেডারেশন এর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ বেলাল উদ্দিন শাহ্, সাধারন সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আলমগীর আলম, পল্লী বিদ্যুতের ডিজিএম মুহাম্মদ নিয়াজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শাহ্ আলম প্রমুখ।
জনসভায় আরো উপস্থিত ছিলেন বাগান বাজার ইউপি চেয়ারম্যান রুস্তম আলী, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধূরী, নারায়নহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ, ভুজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, আওয়ামীলীগ নেতা মজিবুল হক মজুমদার, মুহাম্মদ ইসমাইল মজুমদার, আমান উল্লাহ প্রমুখ।
জনসভা পরিচালনা করেন দাঁতমারা ইউননিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন।

ক্যাপশন :বক্তব্য দিচ্ছে ফটিকছড়ির এমপি সৈয়দ নজরুল বশর মাইজভান্ডারী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ