সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে ট্রাক চাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে মোগলাবাজার থানা হাজীবাজার এলাকায় ট্রাক চাপায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে  এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বিয়ানীবাজার চারখাই পূবালী ব্যাংক শাখার কর্মকর্তা ধ্রুব জ্যোতি দাস (৩৬), মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা আদিল চৌধুরী (৩৪), সঞ্জিব (৩০) ও প্রকৃতি (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে যাত্রীবাহী একটি প্রাইভেট কার সিলেটের দিকে আসছিল। এ সময় পেছন দিকে থেকে আসা মাল বোঝাই ট্রাক  প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার যাত্রী ধ্রুব ও আদিল মারা যান। এছাড়াও সঞ্জিব ও প্রকৃতি নামের দুই যাত্রী ওসমানী হাসপাতালে নেয়ার পর মারা যান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ