বড়দিনে যমজ বাচ্চা জর্ম্ম দিয়ে অবাক করল কুমারী মা। সন্তানসম্ভবা ছিল না শার্লে। আলট্রাসাউন্ড স্ক্যানেও ধরা পড়েনি কোনও লক্ষ্মণ। অথচ বড়দিনের সকালে যমজ বাচ্চা জর্ম্ম দিয়ে মনিবকে অবাক করে দিল শার্লে। না, এই শার্লে কোনও মনুষ্য মাতা নয়। সুদূর ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারের একটি ফার্মের বাসিন্দা এক কুমারী মা ভেড়া। তাঁর মনিব অ্যান্টনি মুর অবশ্য একে ক্রিসমাসের অলৌকিক ঘটনা বলেই মেনে নিচ্ছেন।
ফার্মের কর্মীরা পরীক্ষার জন্য একটি পুরুষ ভেড়াকে ছেড়ে দিয়েছিলেন শার্লের কাছাকাছি। পুরুষ ভেড়াটির অঙ্গে এঁকে দিয়েছিলেন সাঙ্কেতিক চিহ্ন। যাতে সঙ্গমের সময় শার্লের অঙ্গে লেপে যায় সেই দাগ। যা থেকে বোঝা যেতে পারে তার কুমারীত্ব। কিন্তু, অদ্ভূত বিষয় সেরকম কোনও চিহ্ন শার্লের অঙ্গে পাওয়া যায়নি। তাই সকলেই নিশ্চিত ছিলেন শার্লে এখনও কুমারীই।
কিন্তু, বড়দিনের সকালে সকলকে অবাক করে দিয়ে শার্লে জন্ম দেয় দুই যমজ শাবকের। তবে মিরাক্যাল হোক বা যাই হোক, জোড়া শাবকের দাপাদাপিতে এখন মুরের ফার্ম জমজমাট।
























