৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে মসজিতে নামাজ পড়তে গিয়ে বিপত্তিতে সাকিব

বিপিএল আসরে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস। কিন্তু শনিবারের প্রথম ম্যাচেই  গেলবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স। বিশ্বের সব বাঘা বাঘা তারকা ব্যাটিং লাইনআপে রেখেও তারা পাত্তাই পায়নি নবাগত সিলেট সিক্সার্সের কাছে। তাই এমন সময়ে দলের অধিনায়ক সাকিব আল হাসান হয়তো ভেবেছেন আল্লাহকে স্বরণ করার কথা কিন্তু বিপত্তিটা বাধলো সেখানেই।

সিলেট স্টেডিয়ামের খুব কাছেই মসজিদ, প্রসিদ্ধ সুফী সাধক হযরত শাহজালাল ( রঃ) এর ভাগ্নে হযরত শাহ পরান ( রঃ) এর নামেই মসজিদ। সেখানে আজ দুপুরে নামাজীদের সাথে নামাজ আদায় করতে যান ঢাকা অধিনায়ক সাকিব। সেই মসজিদেই নামাজ পড়তে আসে পাশেই থাকা আলহাজ্ব আব্দুল আহাদ এতিমখানার কিশোররা। তারা যেই জানতে পারে মসজিদে সাকিব আল হাসান নামাজ পড়তে এসেছেন তখন তারা দেশের সেরা ক্রিকেটারকে একবার দেখতে হাত মেলাতে মনে ইচ্ছা জাগে।

কিন্তু বিপত্তি ঘটলো মসজিদে ঢোকার পথেই স্বসস্ত্র পুলিশ পাহাড়া। এদিকে ইমাম সাহেবও মাইকে জানিয়ে দিলেন, ‘আমাদের বেশ কিছু মেহমান নামাজী আছেন।’ তাই এতিমখানার কিশোরদের সাকিব আল হাসান সহ অন্যান্য নামাজীদের জায়গা করে দিতে ছাদের ওপরে চলে যেতে বলা হলো। কিন্তু ওপরে যেতে অনীহা কিশোরদের। কারণ, মসজিদে জুমার নামাজ পড়তে এসেছেন সাকিব আল হাসান। তাকে এক পলক কাছ থেকে দেখা, হাত মেলানো সম্ভব নাও হতে পারে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ