গতকাল বৃহস্পতিবার তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার ইদলিব প্রদেশের একটি শরণার্থী ক্যাম্পে বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো বহু মানুষ।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হামলায় হতাহত ব্যক্তিদের মধ্যে অনেক শিশু রয়েছে।আলজাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবারের হামলাটি ছিল বেসামরিক লোকজনের ওপর চালানো সর্বশেষ নৃশংসতা। এর আগে দুই সপ্তাহে সিরিয়ার আলেপ্পো প্রদেশে বিমান হামলা ও গোলাগুলিতে ৩০০ মানুষ নিহত হয়েছে।
উল্লেখ্য, সিরিয়ায় পাঁচ বছর ধরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ চলছে। এ গৃহযুদ্ধে চার লাখ মানুষ নিহত হয়েছে। লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২৪৮
























