১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে নির্বাচনী পথসভায় গুলি, প্রাণ গেল যুবলীগকর্মীর

চট্টগ্রামে রড কারখানায় অগ্নিদগ্ধ ৪ শ্রমিক

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পথ সভার শেষ সময়ে গুলিতে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। হাটহাজারি উপজেলার মীর্জাপুর এমন ঘটনা ঘটে।

গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।হাটহাজারি থানার ওসি মো. ইসমাইল  ঘটনার সত্যতা স্বীকার করেছে। নিহত যুবলীগকর্মীর নাম নূর এলাহী জুয়েল (৩২)। মীর্জাপুর ইউনিয়নের শেখ আহমদের ছেলে তিনি। আগামী শনিবার এই ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

রাতে মীর্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আবসারের নির্বাচনী প্রচার কাজের সময় জুয়েল গুলিবিদ্ধ হন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে কীভাবে জুয়েল গুলিবিদ্ধ হন তা জানাতে পারেননি পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ