গাজা ভূখণ্ডে আবার ইসরায়েলি আর ফিলিস্তিনের হামাসের মধ্যে বড় ধরণের সংঘর্ষ শুরু হয়েছে।ইসরায়েলি বিমান বাহিনী গাজায় হামাসের তিনটি অবস্থানে বিমান হামলা করেছে ।
গত বুধবার থেকে হামাস এবং অন্য জঙ্গি গোষ্ঠীগুলো ইসরায়েলের অন্তত ১০টি অবস্থানে মর্টার হামলা আর গুলি করেছে বলে তাদের দাবি। গাজা সীমান্তের কাছে একটি গোপন সুরঙ্গ আবিষ্কারের পর নতুন করে এই সহিংসতা শুরু হলো। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা যখন ওই সুরঙ্গটির কাছে যায়, তখন তাদের উপর মর্টার হামলা চালানো হয়।
জানা যায় ইসরায়েলি বাহিনী আর এরপরেই ট্যাঙ্ক নিয়ে হামলার পাশাপাশি অন্তত তিন দফা বিমান হামলা চালিয়েছে । তাদের দাবি, তাদের উপর মর্টার হামলার জবাব দিতেই তাদের পাল্টা হামলা।ইসরায়েলের ট্যাঙ্কের গোলায় একজন নারী নিহত আর বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা যাচ্ছে।এর মধ্যে যদিও প্রায়ই ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে ছোটখাটো সহিসংতার ঘটনা ঘটেছে।
























