গলা কেটে এক তাঁতশ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম রাসেল।রবিবার রাতে পৌর এলাকার চন্দ্রগাঁতী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল মাহমুদ (২৫) পৌর এলাকার চন্দ্রগাঁতী পশ্চিমপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রবিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর রাসেল আর বাড়ি ফেরেননি। আজ সোমবার সকালে বাড়ি অদূরে একটি ধানক্ষেতে গলা কাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
তাঁতশ্রমিক রাসেলকে কী কারণে হত্যা করা হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
পোস্টটি যতজন পড়েছেন : ২৮৭
























