১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যাত্রাবাড়ীতে দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত

যাত্রাবাড়ীতে দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত

দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। যাত্রাবাড়ী কাজলায় ফাতেমা পেট্রোল পাম্পের সামনে  আজ সোমবার ভোরে কাজলা ফাতেমা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাফিক পুলিশের নাম  দেলোয়ার হোসেন। তিনি  পূর্ব জোনে কর্মরত ছিলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরির্দশক (এসআই) আনিসুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

দেলোয়ার সকালে ডিউটিতে যাচ্ছিলেন। যাত্রাবাড়ী কাজলায় ফাতেমা পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় তাকে একটি ট্রাক  চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ট্রাফিক পুলিশের পূর্বজোনের এটিএসআই আজিজুল হক ।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ