১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে শিবির নেতা আটক

 নারায়ণগঞ্জে এক শিবির নেতাকে আটক করা হয়েছে। জানা যায় তিনি নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার শিবির সভাপতি আহসান উল্লাহকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা একটি জেহাদি বই জব্দ করা হয়েছে।

 আজ সোমবার ভোরে উপজেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়।

 আহসান উল্লাহর বাড়ি উপজেলার ইছাখালী এলাকায়। তার বাবার নাম আবু সাঈদ মিয়া। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, তিনি দীর্ঘ দিন ধরে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার শিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। ভোরে তাকে উপজেলা সদর এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি জেহাদি বই জব্দ করা হয়। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ