মডেল সাবিরা হোসাইনের প্রেমিক আলোকচিত্রী নির্ঝর সিনহা রওনক ও তার ভাই প্রত্যয়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। ‘আত্মহত্যার প্ররোচণার’ মামলায় গ্রেফতার করায় তাদের এই আদেশ দেয়া হয়।
বুধবার ঢাকার সিএমএম আদালতের বিচারক জাকির হোসেন টিপু এ আদেশ দেন।
এদিন, আসামিদের আদালতে হাজির করে বুধবার রওনকের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা রূপনগর থানার পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস।
কিন্তু আসামি জবানবন্দি প্রদান করতে অস্বীকার করলে বিচারক তাকে কারাগারের পাঠানোর আদেশ দেন।
এছাড়া প্রত্যয়ের বিরুদ্ধে রিমান্ড বা জবানবন্দি গ্রহণের কোনো আবেদন না থাকায় বিচারক তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, মডেল সাবিরা হোসাইনের আত্মহত্যার প্রচারণার আভিযোগে তার মায়ের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করে পুলিশ।
সাবিরার মা বিনশাদ কাদের সিমির দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন কবীর। উল্লেখ্য, মঙ্গলবার সকালে রূপনগরে ১২ নম্বর সড়কের একটি বাসা থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় সাবিরার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে সাবিরা তার ফেসবুক পেজে আত্মহত্যার চেষ্টার একটি ভিডিও আপলোড করেন। একইসঙ্গে তিনি কেন আত্মহত্যা করছেন তা জানিয়ে দেন। ফলে ফেঁসে জান তার প্রেমিক।
























