২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাকিববিহীন কলকাতার বিদায়

সাকিববিহীন কলকাতার বিদায়

কলকাতা নাইট রাইডার্সের ২২ রানের হার ফাইনালের দিকে আরো এক দফা এগিয়ে দিলো মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদকে। কিন্ত কেকেআরের বিদায়টা ভালো হয়নি। ম্যাচ শেষে কান্নাভেজা চোখ মুছেছেন ক্রিকেটাররা। ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে না নেওয়ায় গম্ভিরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছে খোদ ভারতীয় গণমাধ্যম।

ম্যাচে টসে হেরে বোলিং নেওয়া কলকাতার বিপক্ষে হায়দ্রাবাদ করেছিল ৮ উইকেটে ১৬২। জবাবে ৮ উইকেটে ১৪০ রানেই থেমে যায় কলকাতার ইনিংস। গৌতম গম্ভীরের দলের হার ২২ রানে, এর মধ্য দিয়েই কলকাতার এই মৌসুমের আইপিএল অভিযানও শেষ। দ্বিতীয় কোয়ালিফায়ারে ফাইনালের টিকিটের জন্য গুজরাট লায়নসের বিপক্ষে শুক্রবার এই ফিরোজ শাহ কোটলাতেই নামবে হায়দ্রাবাদ সানরাইজার্স।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ