২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বোমা হামলা মামলায় রংপুরে জামায়াত কর্মীসহ গ্রেপ্তার ৪৩

৪৩ আসামিকে গ্রপ্তার করেছে পুলিশ। রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলায় নাশকতা ও পেট্রোল বোমা হামলা মামলার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন জামায়াতের কর্মী রয়েছেন।বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পযর্ন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জামায়াত কর্মী হলেন মো. রাজা মিয়া (৪২)।তিনি মিঠাপুকুর থানার চূহড় গ্রামের মৃত নুর আলমের ছেলে।

আসামিদের বৃহস্পতিবার সকালে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট রয়েছে বলেও জানান রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি-বি-সার্কেল) মো. সাইফুর রহমার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ