২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িসহ ৩ পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল

খাগড়াছড়িসহ ৩ পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল

খাগড়াছড়িসহ ৩ পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতিবাদে ও ২০০১ সালের ভূমি আইন পুনর্বিবেচনার দাবিতে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে এ হরতাল চলছে।

হরতালের কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

হরতালের সমর্থনে কোন ধরনের পিকেটিং চোখে না পড়লেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থায় রয়েছেন । উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ মে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর চার রিজিয়ন রেখে বাকি সেনাক্যাম্প পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দেন।

পাহাড়ে অপহরণ, মুক্তিপণ, গুম চাদাঁবাজি,খুন, ধর্ষণ, রাহাজানি এবং টোকেন বাণিজ্য এখন নিত্য দিনের ঘটনা অভিযোগ করেছেন হরতাল আহবানকারী বাঙালি সংগঠনগুলোর।সেনাবাহিনী প্রত্যাহার করে সেটি আরও বেড়ে যাওয়ার আশংকা আছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ