সাতদিনের বিদেশ সফরে রোববার (১৫ মে) ঢাকা ছেড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তিনি লন্ডন ও বুলগেরিয়া যাবেন। বুলগেরিয়ায় প্রধানমন্ত্রী ‘গ্লোবাল উইমেন লিডার’স ফোরাম’ সম্মেলনে অংশ নেবেন।
তবে এর আগে লন্ডনে দুইদিনের ব্যক্তিগত সফর করবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, রোববার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে লন্ডনের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।
লন্ডনে দুইদিন অবস্থানের পর ১৮ মে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার যাবেন তিনি। সেখানে ১৯ মে ‘গ্লোবাল উইমেন লিডার’স ফোরাম’ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
২১ মে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে তার।
পোস্টটি যতজন পড়েছেন : 10





















