সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে এরা চাচাতো ভাই-বোন।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে যুগিপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হল, ওই গ্রামের সাইফুল সরদারের মেয়ে শুভা (০৫) ও শরিফুল সরদারের ছেলে শুভ ( ০৪)।

স্থানীয়রা জানান,  শুভা ও শুভ বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলা করার এক সময় তারা পুকুরে পড়ে যায়।পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনেরা পুকুরে দুই শিশুর লাশ পায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ