নতুন ইতিহাসে পা বাড়াল ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ

বিশেষ প্রতিনিধি, আর্থনিউজ২৪

আজ ‘পহেলা বৈশাখ’। বাঙালির প্রাণের উৎসব। ঐতিহ্যের এ আনন্দে সামিল হতে উৎসব মুখর মানুষের স্রোত মিলেছে নগরীর চট্টগ্রামে।

আজ ১৪ এপ্রিল নতুন ইতিহাসে পা রাখল ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ । এই প্রথম চট্টগ্রাম কলেজে নববর্ষ পালন করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম কলেজ শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। চট্টগ্রাম কলেজে গিয়ে দেখা যায়, চারিদিকে উৎসবের আমেজে মেতেছে। যে দিকে চোখ যায় লাল-সাদা রং। বিশেষ করে মেয়েদের শাড়িতে, জামায় রয়েছে উজ্জ্বল লাল। ছেলেদের সাদা ও লাল পাঞ্জাবি। বাবা-মার সঙ্গে ছোট্ট তপু আর অপু এসেছে বর্ষবরণের উৎসবে। আর এর স্মৃতি ধরে রাখতে তুলির রঙ্গে গালে আলপনা আকাচ্ছেন তারা। এবং সেলফি তুলতে ভুলছে না যেন। কারণ স্মৃতি ধরে রাখতে এই সেলফির জুড়ি নেই।

চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস সেজেছে বিভিন্ন স্টলে, এখানে বিভিন্ন বিভাগের আলাদা আলাদা স্টল রয়েছ। ততমধ্য মনোবিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ, সমাজ বিজ্ঞান বিভাগ , ইতিহাস বিভাগ, রসায়ন বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, অর্থনীতি বিভাগ ইত্যাদি।

চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী সোহাগ দেব বলেন, ‘খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, আমরা খুব উপভোগ করছি। এক কথায় বলতে গেলে স্বতঃস্ফূর্ত অনুষ্ঠান চলছে। আমরা চায় এ ধরণের অনুষ্ঠান যেন প্রতিবছর হয়’।

বিকেল পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানে গান, নাচ, কবিতা দিয়ে দর্শকদের মাতিয়ে রাখছেন আয়োজকরা। ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই আয়োজন।

চট্টগ্রাম কলেজে এই প্রথম বৈশাখ বরণ, ছবি- সুমন তালুকদার
চট্টগ্রাম কলেজে এই প্রথম বৈশাখ বরণ, ছবি- সুমন তালুকদার

ঘুরতে আসা দর্শনার্থী ঐশী জাহান বলেন, আজ সারাদিন ঘুরব, দুপুরে বাইরে খাব আবার বিকেলে ঘুরব। আগের তুলনায় এবারের নিরাপত্তা এবং মানুষের মাঝে সু-শৃঙ্খল ভাব লক্ষ্য করা গেছে যা বেশ ভালো লাগার কথা’।

তিনি আরও বলেন, ‘এবারেই প্রথম বর্ষবরণ করছে চট্টগ্রাম কলেজ, যেখানে গিয়ে মনটা ভালো হল। অনেক বছর পরে হলে তারা নববর্ষ পালন করছে, সবচেয়ে বড় কথা মানুষ খুব ভালো ভাবেই এই উৎসব পালন করছে। যেখানে কোন সীমা নেই’। এবং প্রশাসনের দিক থেকেও সর্বচ্চো নিরাপত্তার দেয়া হচ্ছে।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল থেকেই ডিসি হিল, সিআরবি,বাওয়া স্কুল মাঠ, শিল্পকলায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চারুকলা ইনিস্তিটিউট, এবং নতুন করে নেভাল টু(অভয়মিত্র ঘাট), চট্টগ্রাম কলেজ সব জায়গায় স্রোতের মতো প্রবেশ করছে নারী-পুরুষ-শিশু-বৃদ্ধা। আজ যেন নতুন করে সেজেছে পুরো চট্টগ্রাম। সব দিক সাজ সাজ রবে মাতোয়ারা।

ডিসি হিলের সরু রাস্তায় ছিল প্রবেশের ব্যবস্থা। তবে খুব নিয়ন্ত্রিত। সব পয়েন্টেই বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। তারপরও উৎসব প্রিয় জনতা ক্লান্তি ভুলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে প্রবেশ করছে। যেখানে তিল ধারনের জায়গা নেই। শুধু এক পলক অনুষ্ঠান দেখার জন্য এবং সবার সাথে সামিল হতে এত দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে সবাই। নগরীর সিআরবির শিরীষ তলায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয় এ বৈশাখী আয়োজন।  অনুষ্ঠানে গান, আবৃত্তি, নৃত্য পরিবেশন করছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে শিরীষ তলার এ মঞ্চে নিজেদের পরিবেশনা নিয়ে হাজির হয়েছে সংগীত ভবন, উদীচী চট্টগ্রাম জেলা সংসদ, বোধন আবৃত্তি স্কুল, নিক্কন একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এদিকে প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকেন সিআরবির শিরীষ তলায়।  রঙ বেরঙের পোশাক পরে বৈশাখী সাজে সজ্জিত হয়ে আসছেন বিভিন্ন বয়সের মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের সংখ্যা।  হাজার হাজার মানুষের অংশগ্রহণে এ যেন পরিণত হয়েছে বৈশাখী মিলনমেলায়।

নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব শেখ শওকত ইকবাল চৌধুরী বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। প্রাণের এ উৎসবকে সকল বাঙালির মাঝে ছড়িয়ে দিতে আমরা বর্ষবরণ উৎসবের আয়োজন করেছি। তবে এবছর আমরা বর্ষবিদায় উৎসব করিনি। শুধু বর্ষবরণ উৎসব করছি। সকাল সাড়ে সাতটায় ‍অনুষ্ঠান শুরু হয়েছে।  বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান, নাচ, আবৃত্তি পরিবেশন করছে। এদিকে বৈশাখী আয়োজনকে ঘিরে সিআরবি শিরীষতলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। একটি কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। সিআরবি’র শিরীষ তলার এ আয়োজন চলবে বিকেল ৫টা পর্যন্ত।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ